ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখো মানুষের চরম ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।

ফেরিঘাট সংকট, ডুবোচর, সংযোগ সড়কের বেহাল দশা এবং পর্যাপ্ত ফেরির অভাব এই রুটে যাতায়াতকারী যাত্রী ও চালকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

পদ্মার পানি কমে যাওয়ায় পন্টুনের সংযোগ সড়কগুলো এখন খাড়া ও বিপজ্জনক। এতে যানবাহন লোড-আনলোডে দ্বিগুণ সময় লাগছে।

দৌলতদিয়া প্রান্তের ৭টি ঘাটের মধ্যে মাত্র ৩টি (৩, ৪ ও ৭ নম্বর) বর্তমানে সচল রয়েছে। ঈদের সময় অতিরিক্ত চাপের মাঝে কোনো একটি ঘাট যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে বন্ধ হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন ঘাট সংশ্লিষ্টরা।

তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে ১৬টি ফেরি দিয়ে যাত্রী পারাপার করা হবে এবং পুলিশ প্রশাসন ঘাট এলাকায় নিরাপত্তা জোরদারে সব ধরণের প্রস্তুতির কথা জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button