রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে প্রায় সাড়ে ১১ লাখ পোস্টাল ব্যালট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা। আসন্ন নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রমে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশি ও অভ্যন্তরীণ ভোটাররা। বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রবাসী এবং দেশের অভ্যন্তরে অবস্থানরত পোস্টাল ভোটারদের ভোটদান প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আজকে দুপুর পর্যন্ত ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় সাড়ে ১১ লাখ পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, নির্ধারিত গন্তব্যের দেশগুলোতে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পৌঁছেছে। প্রবাসীরা ৫ লাখ ৫৪ হাজার ২৫৮টি ব্যালট সংগ্রহ করেছেন এবং এর মধ্যে ভোটদান সম্পন্ন করেছেন ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন। ৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ জন ভোটার তাদের ভোট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। ইতোমধ্যে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে এবং ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন, তাদের অংশগ্রহণের হারও উল্লেখযোগ্য। বিডি পোস্টের মাধ্যমে ভোটারদের কাছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট পাঠানো হয়েছে। ভোটাররা ৬ লাখ ৮১ হাজার ৮১৯টি ব্যালট সংগ্রহ করেছেন এবং ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন ৬ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন। ৬ লাখ ৬৯ হাজার ৯৫০টি ভোট পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ব্যালট গ্রহণ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button