কুষ্টিয়া ডিসির বদলি বাতিলের দাবিতে ‘জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভ

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া 

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘আহত জুলাই যোদ্ধারা’।

রোববার (১ মার্চ) রাতে কুষ্টিয়া শহরের থানা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই বিক্ষোভে অংশ নেন।  বক্তারা ডিসি ইকবাল হোসেনকে ‘মানবিক’ উল্লেখ করে বলেন, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাকে কুষ্টিয়ায় বহাল রাখার জোর দাবি জানান তারা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল সোমবার থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিপ্লবের চেতনা লালনকারী এই কর্মকর্তার বদলি আদেশ বাতিল না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button