ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীরের রাজনৈতিক সচিব হলেন মনিরুল ইসলাম সোহাগ

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-১৮ আসনের নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি তাঁর দীর্ঘদিনের আস্থাভাজন সহকর্মী মনিরুল ইসলাম সোহাগকে নিজের ‘রাজনৈতিক সচিব’ হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

মঙ্গলবার (০২ মার্চ ২০২৬) সংসদ সদস্যের কার্যালয় থেকে জারি করা এক নিয়োগপত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

নিয়োগপত্রে উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয়, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কার্যকর যোগাযোগ রক্ষার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে। রাজনৈতিক সচিব হিসেবে মনিরুল ইসলাম সোহাগের মূল দায়িত্বগুলোর মধ্যে থাকবে নির্বাচনী এলাকার বিভিন্ন কর্মসূচির সমন্বয় সাধন।সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা। সাধারণ জনগণের সঙ্গে এমপির কার্যকর সম্পর্ক বজায় রাখতে সহযোগিতা করা।

নিয়োগ প্রসঙ্গে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “মনিরুল ইসলাম সোহাগ দীর্ঘদিন ধরে আমার রাজনৈতিক ও ব্যক্তিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে ছিলেন। সুখে-দুঃখে, বিপদে-আপদে তিনি নিরলসভাবে সহযোগিতা করে গেছেন। তাঁর সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রতি পূর্ণ আস্থা রেখেই আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছি।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে, নতুন রাজনৈতিক সচিব তাঁর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচনী এলাকার উন্নয়ন ও সংগঠনের অগ্রযাত্রায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

মনিরুল ইসলাম সোহাগের এই নিয়োগে ঢাকা-১৮ আসনের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। তৃণমূল পর্যায়ের নেতারা মনে করছেন, একজন দক্ষ ও বিশ্বস্ত ব্যক্তিকে এই পদে পাওয়ায় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের সঙ্গে এমপির জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button