ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

এবারও রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে জামাতটি সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে স্থানান্তরিত হবে।

সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে সকাল ৮:৩০ মিনিটে জামাত শুরু হবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে সকাল ৯টায় বায়তুল মোকাররমে জামাত আয়োজনের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

জরুরি প্রয়োজনে জামাত স্থানান্তরের তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের নেতৃত্বে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রধান জামাতের জন্য ৩ জন বিশিষ্ট আলেম, ৩ জন ক্বারী এবং ৩ জন উপস্থাপকের তালিকা থেকে চূড়ান্ত মনোনয়ন দেবে ধর্ম মন্ত্রণালয়।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত আয়োজনের মূল দায়িত্বে রয়েছে। মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে নামাজ আদায়ের লক্ষ্যে ডিএসসিসি এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button