মৃত্যুর গুঞ্জনের মধ্যে ভিডিও বার্তা নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

নিজের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে এক ভিডিও বার্তায় হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এই বার্তায় আশ্বাসের চেয়ে যুদ্ধের দামামাই বেশি বেজেছে।

যুদ্ধাপরাধে অভিযুক্ত এই নেতা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং এই লড়াই চালিয়ে যেতে বিশাল অঙ্কের বাজেটের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

ভিডিও বার্তায় নেতানিয়াহু স্বীকার করেন যে, যুদ্ধ পরিচালনা করা অত্যন্ত ব্যয়সাপেক্ষ। তিনি বলেন:

“কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় দিক হলো এর খরচ। যুদ্ধে প্রচুর অর্থের প্রয়োজন হয়।”

এই বিশাল খরচ মেটাতে তিনি ইসরায়েলি মুদ্রায় কয়েক বিলিয়ন শেকেলের একটি বিশেষ প্রতিরক্ষা বাজেট ঘোষণা করার পরিকল্পনা করছেন। নেতানিয়াহুর মতে, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ চালিয়ে যেতে এই অর্থ অপরিহার্য।

দীর্ঘদিন ধরে জনসম্মুখে না আসায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন ছড়িয়েছিল। এই ভিডিও বার্তার মাধ্যমে তিনি কেবল নিজের উপস্থিতই জানান দেননি, বরং মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button