সিংড়ায় পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: নাটোরের সিংড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

আসন্ন সিংড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট নিম্ন আয়ের মানুষ, অটোচালক ও ভ্যানচালকদের হাতে এসব ঈদ উপহার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক এবং ছাত্রনেতা মাহাবুবসহ পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিতরণকালে মেয়র পদপ্রত্যাশী রফিকুল ইসলাম বুলেট বলেন, “দীর্ঘ ৩৪ বছর ধরে আমি রাজনীতির মাঠে আছি। জেল-জুলুম সহ্য করেও মানুষের পাশ থেকে সরে যাইনি। সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চেয়েছি। আগামী পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি, যাতে আমৃত্যু আপনাদের সেবা করে যেতে পারি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button