উত্তরায় ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ফিলিস্তিনে গণহত্যাকারী ও ফিলিস্তিন দখলদার ইসরাইলের বিরুদ্ধে উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

আজ সোমবার (৭ই এপ্রিল) রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকা থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

বিক্ষোভ মিছিলটিতে অংশগ্রহণ করেন উত্তরা এলাকার বিভিন্ন স্কুল-কলেজ, ইউনিভার্সিটি ও সর্বস্তরের সাধারণ জনগণ।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, গাজায় ইসরাইলের গণহত্যা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়েছে। এছাড়াও কথিত মানবাধিকারের ধ্বজাধারী আমেরিকার বিবেক গণহত্যাকারী জায়োনিস্ট ইসরাইলের কাছে জিম্মি হয়ে পড়েছে। আমেরিকার প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় অব্যাহতভাবে ফিলিস্তিনের মজলুম সাধারণ জনগণের ওপর বছরের পর বছর দখলবাজি ও বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে।

এ সময় তারা আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় নির্বিকারচিত্তে শুধু দেখেই যাচ্ছে, কারণ ফিলিস্তিনিরা মুসলমান। মুসলমানের মানবাধিকার ‘নাই’ করে দিয়ে পশ্চিমা বিশ্ব ইতিহাসের ভুল পথে হাঁটছে, যা তাদের জন্য আত্মঘাতী। আমেরিকার জনগণকেও এ হত্যাকান্ডের সর্বোচ্চ প্রতিবাদে রাস্তায় নেমে আসার আহ্বান করছি। এতে তাদেরও দায় রয়েছে। তাদের ভ্যাট ও ট্যাক্সের টাকায় ইসরাইলকে অবিরত সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে ইসরাইলের দাসত্ব গ্রহণ করা আমেরিকার ক্ষমতালোভী শাসকগোষ্ঠী। মার্কিন শাসকগোষ্ঠীকে এই রাষ্ট্রীয় দাসত্বনীতি থেকে বের করে আনার রাজনৈতিক উদ্যোগ আমেরিকার জনগণকেই নিতে হবে।

বিক্ষোভকারীরা বলেন, পৃথিবীর পরিশুদ্ধতা ও মানবতার অগ্রগতির জন্য অবৈধ জালিম রাষ্ট্র ইসরাইলের পতন অনিবার্য হয়ে পড়েছে। ফিলিস্তিন দখলকারী ও গণহত্যাকারী এর অংশ হিসেবে মুসিলম বিশ্বের সামরিক প্রতিরোধ, ঐক্যবদ্ধ রাজনৈতিক তৎপরতা, প্রতিবাদী গণ-আন্দোলন ও ইসরাইলি পণ্য বয়কটের কর্মসূচি একযোগে বিশ্বব্যাপী পালন করতে হবে।

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তাদের ওপর ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে আজ সকাল থেকে আমরা স্থানীয় সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং এলাকার সমস্ত মাদরাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-জনতাকে সাথে নিয়ে একযোগে উত্তরার বিমানবন্দর মহাসড়কে নেমেছি। অবৈধ ইসরাইল রাষ্ট্রের সমূলে বিনাশ না ঘটা পর্যন্ত ধর্ম ও দল-মত নির্বিশেষে সমগ্র মানবিক বোধ সম্পন্ন মানুষকে নিয়ে এ আন্দোলন চালিয়ে যাবো।এ সময় তারা আমেরিকার ও ইসরায়েল বিরুদ্ধে স্লোগান দিতে দিতে উত্তরা বিমানবন্দর মহাসড়ক আব্দুল্লাহপুর, হাউজ বিল্ডিং, বিএনএস সেন্টার, জসিমউদদীন, বিমানবন্দর গোলচক্কর, রাজলক্ষি, উত্তরা পূর্ব থানা, আজমপুর এলাকায় আজ সোমবার সকাল ১১টা থেকে বিভিন্ন ভেনার পেস্টুন নিয়ে দুপুর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।

এ সময় তারা ডাকছে তোমায় ফিলিস্তিন, সেনাবাহিনী সাড়া দিন, ডাকছে তোমায় ফিলিস্তিন, ফিরে আসো সালাহউদ্দিন, সাবিলুনা, সাবিলুনা, আল-জিহাদ,
মুসলিমদের শত্রু কারা, মার্কিনদের দালালেরা
ইসরায়েলের দালালেরা, হুশিয়ার সাবধান।
ইসরায়েলের ঠিকানা, এই দুনিয়ায় হবেনা।
ডাকছে আমায় ফিলিস্তিন,বিশ্ব মুসলিম সাড়া দিন
We are…Palestinefree free, palestine,free free, palestine
From the river to the seaPalestine will be free.স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে উত্তরা।ফিলিস্তিন মুক্তির সংগ্রামী তারা বিভিন্ন স্লোগান দেন।

এমন স্লোগানে উত্তরাকে মাতিয়ে তুলেন হাজার হাজার মানুষের এ গণমিছিলের কারণে বিমানবন্দর মহাসড়কে যান চলাচল কিছুটা ব্যাঘাত ঘটলেও উত্তরা পূর্ব ও পশ্চিম থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় সড়কে যানচলাচল স্বাভাবিক ছিলো। কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই বিক্ষোভকারীরা প্রশাসনের সহযোগিতায় শান্তি পূর্ণ ভাবে বিমানবন্দর মহাসড়ক জুড়ে বিক্ষোভ মিছিল করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button