পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী (ইউএনআরসি) ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কার্যক্রম, বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি নিজের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের পর জাতিসংঘ মহাসচিব কর্তৃক প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে পাঠানো অভিনন্দন বার্তার কথা স্মরণ করেন। নতুন সরকারের লক্ষ্য বাস্তবায়নে জাতিসংঘের নিরবচ্ছিন্ন সহযোগিতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনার মূল বিষয়গুলো হলোপ্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন যে, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ এবং মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় তহবিল নিশ্চিত করতে জাতিসংঘের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার আশ্বাস দেন। বিশেষ করে নারী ক্ষমতায়ন, লিঙ্গ সমতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে জাতিসংঘের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

২০২৫ সালে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে, ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়া‌মের সঙ্গেও একটি বৈঠক সম্পন্ন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button