দেশীয় খামারিদের সুরক্ষায় সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর নির্দেশনা

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি (নাটোর): দেশীয় খামারিদের স্বার্থ সুরক্ষা এবং গবাদি পশুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভারত থেকে যেন কোনো পশু দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (৯ মে) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া এলাকায় এক মৎস্য চাষী সম্মেলন উদ্বোধনকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে চাহিদার তুলনায় ২২ লাখের বেশি পশু অতিরিক্ত রয়েছে। তাই দেশীয় খামারিরা যেন কোনোভাবেই লোকসানের মুখে না পড়েন, সেজন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখতে বলা হয়েছে।

মাছ উৎপাদন ও রপ্তানি প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “নাটোর অঞ্চল থেকে বছরে অন্তত ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মাছ উৎপাদন হয়। মৎস্য চাষীদের উৎসাহিত করতে এবং মাছ রপ্তানিতে নতুন আন্তর্জাতিক বাজার খোঁজার পাশাপাশি এলাকায় আধুনিক ‘ফিস প্রসেসিং সেন্টার’ নির্মাণ করা হবে।”

পরে স্থানীয় বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মৎস্য চাষী সম্মেলনের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী আধুনিক মাছ চাষের বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button