হজের সময় রিয়াজুল জান্নাহ জিয়ারতের সময়সূচি

ধর্ম ডেস্ক: চলতি হজ মৌসুম উপলক্ষ্যে মদিনার মসজিদে নববীর পবিত্র ‘রিয়াজুল জান্নাহ’ বা রাওজা শরিফ পরিদর্শনের নতুন সময়সূচি ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। 

হারামাইন শরিফাইন বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ হাজিদের সুবিধার্থে এবং শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষদের জন্য পৃথকভাবে এই সময় নির্ধারণ করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, সাধারণ দিনগুলোতে পুরুষ ও নারী হজযাত্রীদের জন্য আলাদা আলাদা শিফটে রওজা শরিফ জিয়ারতের সুযোগ রাখা হয়েছে। এছাড়া জুমার দিনের (শুক্রবার) জন্য দেওয়া হয়েছে বিশেষ সময়সূচি।

সহজে বোঝার জন্য নিচে সময়সূচির তালিকাটি দেওয়া হলো:

দিন পুরুষদের জিয়ারতের সময় নারীদের জিয়ারতের সময়
সাধারণ দিন

• রাত ২টা থেকে ফজর নামাজ পর্যন্ত


• বেলা ১১টা ২০ মিনিট থেকে এশা নামাজ পর্যন্ত

• ফজর নামাজের পর থেকে বেলা ১১টা পর্যন্ত


• এশা নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত

জুমার দিন (শুক্রবার)

• রাত ২টা থেকে ফজর নামাজ পর্যন্ত


• সকাল ৯টা থেকে এশা নামাজ পর্যন্ত

• ফজর নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত


• এশা নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত

সৌদি কর্তৃপক্ষ বিশেষভাবে জোর দিয়ে বলেছে যে, রওজা শরিফ জিয়ারতের জন্য হাজিদের অবশ্যই অফিসিয়াল ‘নুসুক’ (Nusuk) অ্যাপের মাধ্যমে আগে থেকে বুকিং বা অনুমতিপত্র (পারমিট) নিতে হবে।

পবিত্র মসজিদে নববীতে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত ভিড় এড়ানো এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আগাম বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে সকল হজযাত্রীকে নির্ধারিত সময়ের সঠিক অনুসরণ নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button