পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল

মোঃ পাপেল মিয়া, গাজীপুর, জেলা প্রতিনিধি: গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ৪৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি ও গভীর ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ যেন সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদে আমাদের প্রধান অঙ্গীকার।”

যুবদলের এই শীর্ষ নেতা আরও বলেন, “সকল ভেদাভেদ ও হিংসা-বিদ্বেষ ভুলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।”

শুভেচ্ছা বার্তার শেষ অংশে নাজমুল হোসেন মন্ডল গাজীপুর মহানগরবাসীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, অনাবিল সমৃদ্ধি কামনা করেন এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button