জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিকশার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে চালকের ঘুষিতে এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে শ্রীনগর উপজেলার পশ্চিম হাসাড়া আনসার ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আবুল কালাম (৫০)। তিনি পশ্চিম হাসাড়া গ্রামের শুক্কুর শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশার ভাড়া নিয়ে আবুল কালামের সঙ্গে চালকের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অটোচালক যাত্রী আবুল কালামের মুখে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপরে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত অটোচালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।