ভোটার তালিকা হালনাগাদে ইসিকে ল্যাপটপ-স্ক্যানার দিচ্ছে ইউএনডিপি

নিজেস্ব প্রতিবেদক: বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ দিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি।

রোববার (১৯ জানুয়ারি) উপকরণগুলো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে হস্তান্তর করবে সংস্থাটি।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, রোরবার সকাল ৯টায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে ইউএনডিপি ল্যাপটপ, স্ক্যানার এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ কাজে ব্যবহারের জন্য ব্যাগ হস্তান্তর করবে।

ইসির নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এই কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রয়ারি পর্যন্ত। এর বিভিন্ন কেন্দ্রে ছবি তোলে ও চোখের আইরিশ এবং দশ আঙ্গুলের ছাপ নিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে সংস্থাটি। হালানাগের এসব কাজে ল্যাপটপ, স্ক্যানার কাজে দেবে।

ইউএনডিপি বরাবারই ইসিকে নানা সহায়তা দিয়ে আসছে। এর আগেও প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, নির্বাচনী উপকরণে সহায়তা দিয়েছে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদেও সংস্থাটি সহায়তা করতে চায়। ইতোমধ্যে তারা সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে একটি বৈঠক করেছে।

ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেছিলেন, ভোটার তালিকা হালনাগাদের পর সাধারণীকরণ প্রক্রিয়ায় সহায়তা করবে ইউএনডিপি। এছাড়া হালনাগাদ কার্যক্রমে আমাদের কিছু উপকরণের ঘাটতি আছে, সেগুলো দেওয়ার জন্য বলেছি। ঘরে ঘরে গিয়ে তথ্য আমরা আনার পর কাস্টমাইজেশনে তারা সহায়তা করবে। সহায়তাটা হচ্ছে কারিগরি সহায়তা। হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ, এসডিজির কিছু লক্ষ্য আছে সেগুলোতে তারা সহায়তা করবে।

তিনি বলেন, প্রযুক্তিগত বিষয়টা হচ্ছে সফটওয়্যারের কোনো উন্নয়ন যদি করা যায়। কারিগরি সাপোর্ট, প্রশিক্ষণ সচেতনতা বৃদ্ধিতে সাপোর্ট চেয়েছি।

আগামী ডিসেম্বরকে লক্ষ্য রেখে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button