ভুয়া কমিটি গঠন করে এতিমখানার চাল আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ পাপেল মিয়া গাজীপুরঃ গাজীপুরের পূবাইল বসুগাঁও এলাকায় ভুয়া কমিটি গঠন করে এতিমখানার সরকারি অনুদানের চাল আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে পাঠানবাড়ী কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদ কমিটি।

সোমবার সকালে এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মসজিদ ও এতিমখানার মোতাওয়াল্লী হাফেজ আহাম্মেদ পাঠান এই অভিযোাগ করেন।

“আমরা জমিদাতা মূল কমিটির পক্ষ থেকে এতিমখানার দায়িত্বে ছিলাম। কিন্তু কিছু অসাধু ব্যক্তি ভূয়া কমিটি গঠন করে সরকারি অনুদানের ১ টন চাল আত্মসাৎ করে এবং তা বিক্রি করে অর্থ আত্মসাৎ করে।”

তিনি আরও জানান, এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এতিমখানা কমিটির সভাপতি জামীর আলি খান। তদন্ত কমিটির চাপের মুখে পরবর্তীতে আত্মসাত করা অর্থ ফেরত দেয় অভিযুক্তরা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ভূয়া কমিটির দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জুয়েল পাঠানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মসজিদ কমিটির পক্ষ থেকে এ অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হয়।

কমিটির পক্ষ থেকে বলা হয়,“সাংবাদিক জুয়েল পাঠান সত্য তুলে ধরেছেন। অথচ ভুয়া কমিটির লোকজন তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে— যা অত্যন্ত নিন্দনীয়।”

বক্তারা বলেন, ভূয়া কমিটির মূল হোতা মাসুম পাঠান, সুজন পাঠান ও আতাউর পাঠানসহ জড়িত সকল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button