চট্টগ্রাম ইপিজেড : কঙ্কালসার ভবনে এখনো পুরোপুরি নেভেনি আগুন

সুমন, নিজস্ব প্রতিবেদ : চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় একটি কারখানা ভবনে লাগা ভয়াবহ আগুন এখনো পুরোপুরি নির্বাপণ করতে পারেনি ফায়ার সার্ভিস। যদিও শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় সংস্থাটি। এরপর থেকে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট আগুন পুরোপুরি নির্বাপণে কাজ করে যায়। সবশেষ সন্ধ্যা ৬টার দিকেও আগুন নির্বাপণে কাজ করছিল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ৮ তলা ভবনের ৭ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। সন্ধ্যার দিকে পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলা আগুনে আশপাশের কয়েকশ মিটার পর্যন্ত আগুনের তাপ অনুভূত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি যোগ দেয়। কিন্তু আগুনের তীব্রতায় তারা একপ্রকার অসহায় হয়ে পড়েন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে হালকা বৃষ্টিপাত হয়। কিন্তু তাতেও আগুন নেভেনি। আগুনে জ্বলতে জ্বলতে ভবনটির কোনো কোনো অংশ ধসে পড়ে। বর্তমানে অনেকটাই কঙ্কালসার হয়ে পড়েছে ভবনটি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের একজন কর্মকর্তা শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বলেন, আগুন নির্বাপণে আমাদের পাঁচটি ইউনিট এখনো কাজ করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button