

মোঃ পাপেল মিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে টঙ্গীর দত্তপাড়া এলাকায় আরিফ হোসেন হাওলাদার এর বাসভবনের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এক মনোজ্ঞ ‘কিডস ট্যালেন্ট-শো’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চিত্রাঙ্কন, ছড়া, গল্পবলা ও কেরাত প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
২০ নভেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার। অনুষ্ঠানস্থল জুড়ে তখন ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, ছড়া, কবিতা, গল্প ইত্যাদির গুরুত্ব তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, “আমাদের সকলের মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। শিশুদের শুধু পুঁথিগত বিদ্যায় আবদ্ধ না রেখে খেলাধুলা ও সৃজনশীল কাজে মনোযোগী করতে হবে।তিনি অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, ছড়া, কবিতা, গল্প এইসব দিকে মনোযোগী করার আহ্বান জানান, যাতে করে তারা মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের দিক থেকে বিরত থাকতে পারে।
এ সময় বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বিগত আওয়ামী সরকারের তীব্র সমালোচনা করেন।
বক্তব্যের পরে অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব চিত্রাঙ্কন, ছড়া, গল্প বলা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আরিফ হোসেন হাওলাদার। তিনি বিজয়ীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। এই ধরনের সৃজনশীল উদ্যোগের মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




