যমজ সন্তান জন্ম দেওয়ার পরই মারা গেলেন পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর

বিনোদন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা পিয়ারি মরিয়ম মারা গেছেন। যমজ সন্তান জন্ম দেওয়ার পরই গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তার মৃত্যু হয়। বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেন স্বামী আহসান আলী।

আহসান জানান, মরিয়ম যমজ দুই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এবং নবজাতকরা সুস্থ আছে। তবে স্ত্রীর মৃত্যুর কারণ বিস্তারিত জানাননি তিনি। সঙ্গে ভুয়া তথ্য না ছড়িয়ে মরিয়মের জন্য দোয়া করার অনুরোধ জানান আহসান।

পিয়ারি মরিয়মের মৃত্যু সংবাদ জানিয়ে এক বিবৃতিতে আহসান লেখেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব। সবার কাছে অনুরোধ, মরিয়মের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে ক্ষমা করেন।’

২৬ বছর বয়সী মরিয়মের ইনস্টাগ্রামে অনুসারী ছিল এক লাখ ৫০ হাজারের বেশি। স্বামীর সঙ্গে নাচ-গান ও বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ভিডিও পোস্ট করে তারা জনপ্রিয়তা পেয়েছিলেন।

উল্লেখ্য, চলতি বছর সন্তান জন্ম দিতে গিয়ে একাধিক কনটেন্ট নির্মাতার মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে অস্ট্রেলীয় ফুড ইনফ্লুয়েন্সার স্টেসি হ্যাটফিল্ড এবং এর আগে সিজারের সময় নার্স-ইনফ্লুয়েন্সার হেইলি ওকুলার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button