
মোঃ পাপেল মিয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে গাজীপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৬ ডিসেম্বর, বাদ মাগরিব, টঙ্গীর পূর্ব থানাধীন গোপালপুর, মদিনা বাজার এলাকায় জাতীয়তাবাদী সাইবার দল-গাজীপুর মহানগর এর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।জাতীয়তাবাদী সাইবার দল-গাজীপুর মহানগর এর সভাপতি মোঃ মনিরুজ্জামান মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সঞ্চালকের দায়িত্ব পালন করেন গাজীপুর মহানগর সাইবার দলের সাধারণ সম্পাদক মোঃ আরাফ রিফাত।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের শারীরিক সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এতে জাতীয়তাবাদী সাইবার দল-গাজীপুর মহানগরের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা ছাড়াও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ তা’আলার দরবারে বিশেষ আরজি জানান। শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।




