বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক |  ২১ জানুয়ারি ২০২৬,

নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনায় রেখে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।

প্রতিবেদনে বলা হয়, ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশন ছাড়াও খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে থাকা সব সহকারী হাইকমিশন থেকে কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করা হচ্ছে।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তর স্বাভাবিকভাবে খোলা থাকবে এবং নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ মাত্র।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ভারতের এমন সিদ্ধান্ত কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button