
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনভর পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন: নিয়মিত মামলায়: ১৯ জন, জিআর পরোয়ানা মূলে: ১ জন, ডিএমপি অধ্যাদেশ আইনে: ২ জন, অপরাধের ধরণ ও আসামিদের বিবরণ
অভিযান শেষে মামলার ধরন অনুযায়ী গ্রেপ্তারকৃতদের তালিকা প্রকাশ করেছে পুলিশ: পর্নোগ্রাফি: এই মামলায় মো. আবিল হোসেন মিলন (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারণা: প্রতারণা মামলায় সর্বোচ্চ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— মোছা. লায়লা আক্তার, মো. লাবিব হাসান, মো. হৃদয় হাসান, মো. ফয়সাল, আব্দুস সামাদ, মো. সাব্বির হোসেন, সাহিদ হাসান, সাজ্জাদ ওরফে ওমর ফারুক, মো. রাকিবুল ইসলাম, মো. আদিল মির্জা, আরিয়ান আহমেদ, আকাশ আহমেদ, মোহাম্মদ আলী, জাহিদ হাসান, মোস্তাফিজুর রহমান ওরফে শাওন ওরফে সাগর আহমেদ শান্ত, মো. আশরাফুল ও মোসনাদুল ইসলাম।
বে-সরকারি নিরাপত্তা সেবা আইন: এ মামলায় মোছা. লায়লা আক্তারকে (২৩) গ্রেপ্তার করা হয়। জিআর পরোয়ানা: আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. সাইফুল ইসলামকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি অধ্যাদেশ: মো. কামরুল হাসান (২৯) ও মো. ইদ্রিস (২৫) নামের দুইজনকে আটক করা হয়।
অভিযান চলাকালীন অপরাধীদের হেফাজত থেকে অপরাধকর্মে ব্যবহৃত ১টি কম্পিউটার এবং ১টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানা পুলিশের বক্তব্য: “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”




