
গাজীপুর প্রতিনিধি | মোঃ পাপেল মিয়া
গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত ও মাদক মামলার আসামি রয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৬) আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পৃথক অভিযানে গ্রেফতারকৃত ৩ আসামিরা হলেন: মো: মামুন হাওলাদার (৩৮): টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া (খাপাড়া রোড) এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার বিরুদ্ধে মারামারি সংক্রান্ত একাধিক জিআর পরোয়ানা ছিল। মো: আমানুল্লাহ (২৬): ময়মনসিংহের নান্দাইল থানার ঘোছখালী গ্রামের মো: রশিদ মিয়ার ছেলে। বর্তমানে তিনি আউচপাড়া মুক্তার বাড়ি রোডে বসবাস করতেন। তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় নতুন মামলা রুজু করা হয়েছে। মো: খাইরুল ইসলাম (৩২): নওগাঁ জেলার পোষার থানার বড়গ্রাম গড়াকান্দর এলাকার লুৎফর রহমানের ছেলে। বর্তমানে তিনি বিরুলিয়া খেয়াঘাট এলাকায় জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তাকে ২২ পুড়িয়া হেরোইনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




