

মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেদুল ইসলাম কিরনের বড় ভাই হাজী রফিকুল ইসলাম বেদন এবং তাঁর পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ মার্চ মঙ্গলবার বাদ আসর টঙ্গীর ৫৭ নং ওয়ার্ডের সিরাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। তিনি তাঁর বক্তব্যে মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাশেদুল ইসলাম কিরনের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক আবদুর রহিম কালার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরিফ হোসেন হাওলাদার, সহ-সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। প্রভাষক বশির উদ্দিন, আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা বিএনপি। নাজমুল মন্ডল, সদস্য সচিব, টঙ্গী পূর্ব থানা যুবদল। মোঃ সাহাবুদ্দিন, সভাপতি, ৫৭ নং ওয়ার্ড যুবদল।
এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম, বিএনপি এবং এর সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, বিএনপির সফলতা এবং মরহুম হাজী রফিকুল ইসলাম বেদনসহ রাশেদুল ইসলাম কিরনের পিতা-মাতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।




