চট্টগ্রামে সাংবাদিকদের স্বাধীনতা ও অধিকার রক্ষার দাবি

নিজস্ব প্রতিবেদক: স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা।

১ মে (শুক্রবার) মহান মে দিবস উপলক্ষে নগরের চেরাগী পাহাড় মোড়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন অজুহাতে সাংবাদিকদের কণ্ঠ রোধের চেষ্টা করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দোহাই দিয়ে একটি ক্ষুদ্র চক্র ঐতিহ্যবাহী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন তালাবদ্ধ করে রেখেছে এবং চট্টগ্রাম প্রেসক্লাব দখলে নিয়েছে। এতে শুধু সংশ্লিষ্টদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশও বাধাগ্রস্ত হচ্ছে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা চলছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দোহাই দিয়ে একটি চক্র ঐতিহ্যবাহী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন কার্যালয় তালাবদ্ধ করে রেখেছে এবং চট্টগ্রাম প্রেসক্লাব দখলে নিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে শুধু সংশ্লিষ্টদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশও বাধাগ্রস্ত হচ্ছে।

সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুর শুভর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন। একই সঙ্গে অবিলম্বে সাংবাদিকদের জন্য দশম ওয়েজবোর্ড গঠনের জোর দাবি জানান তারা।

সমাবেশে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুর শুভর সঞ্চালনায় বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন। একইসঙ্গে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে অবিলম্বে ‘দশম ওয়েজবোর্ড’ গঠনের জোর দাবি জানান তারা।

এছাড়া সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সিইউজের সিনিয়র সহ-সভাপতি স ম ইব্রাহিম, সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন সিইউজের সহ-সভাপতি সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, দি ডেইলি স্টারের সাবেক ব্যুরো প্রধান শিমুল নজরুল, দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান এস. এম. ইফতেখারুল ইসলাম, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শফিক আহমেদ সজিব, জাগো নিউজের ব্যুরো ইনচার্জ ইকবাল হোসেন, বণিক বার্তার সিনিয়র রিপোর্টার সুজিত সাহা, দৈনিক আজাদীর সাবেক সিনিয়র রিপোর্টার ঋত্বিক নয়ন, চ্যানেল ২৪-এর প্রতিবেদক রনি দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রেজা মুজাম্মেল, প্রথম আলোর ফটোসাংবাদিক জুয়েল শীলসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

সমাবেশ শেষে সাংবাদিকরা মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পেশার মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button