খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৮৭ শিশু

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্য মতে, গত ১৫ মার্চ থেকে সোমবার বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ২ হাজার ৬৬১ শিশু। এছাড়া ৯৬ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ১৩ জন। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সর্বোচ্চ ৯৮৪ শিশু।

এছাড়া মাগুরায় ৩২৮, যশোরে ৩৪৯ শিশু, খুলনায় ৩১৫, মেহেরপুরে ১৫৬, সাতক্ষীরায় ১২১, ঝিনাইদহে ১৪৭, নড়াইলে ১১৫, বাগেরহাটে ৭১ এবং চুয়াডাঙ্গায় ৭৫ জন চিকিৎসাধীন রয়েছে। এদিকে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৮৭ শিশু। এর মধ্যে কুষ্টিয়ায় ৩৫, খুলনায় ১১, যশোরে ৫, বাগেরহাটে ৪, চুয়াডাঙ্গায় ৭, ঝিনাইদহে ৭, মাগুরায় ৬, নড়াইলে ৬ ও মেহেরপুরে ৬ শিশু ভর্তি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button