সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করলো ফেরারি

নিজস্ব প্রতিবেদক: বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা ফেরারি তাদের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি ‘দ্য লুচে’ (ইতালীয় ভাষায় যার অর্থ ‘আলো’) উন্মোচন করেছে। ‘ডিজাইনের এক অনবদ্য নিদর্শন’ আখ্যা পাওয়া গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪০,০০০ ডলার (৪৭৪,৩২০ পাউন্ড)।

নতুন এই মডেলটি গতানুগতিক ফেরারি গাড়ির চেয়ে ভিন্ন, কারণ এটি ইতালীয় এই ব্র্যান্ডের সর্বপ্রথম পাঁচ আসনের গাড়ি। এটি অ্যাপলের সাবেক ডিজাইন প্রধান স্যার জনি আইভের প্রতিষ্ঠিত ‘লাভফ্রম’ এজেন্সির সহযোগিতায় তৈরি করা হয়েছে।

ফেরারির প্রধান নির্বাহী বেনেদেত্তো ভিনিয়া রোমে বলেছেন, লুচে তৈরি করতে অর্ধ দশক সময় লেগেছে।

জানা গেছে, ফেরারি বৈদ্যুতিক গাড়ি (ইভি) বাজারে আনার পরিকল্পনা করছে। যদিও এর আগে তারা এই ধরনের পদক্ষেপের কথা নাকচ করে দিয়েছিল এবং এর পরিবর্তে পেট্রোল ও বিদ্যুৎ উভয় শক্তিতে চালিত হাইব্রিড গাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছিল।

লুচে গাড়িটির প্রতিটি চাকায় ফেরারি-নির্মিত একটি বৈদ্যুতিক মোটর রয়েছে, যা গাড়িটিকে প্রায় ২.৫ সেকেন্ডে ঘণ্টায় ৬০ মাইল (৯৬ কিমি/ঘণ্টা) গতি তুলতে সাহায্য করে।

সংস্থাটি জানিয়েছে, লুচে-এর সব যন্ত্রাংশ নিজস্ব কারখানায় তৈরি করা হয়। ফলে ভবিষ্যতেও গাড়িটি কোম্পানির মাধ্যমেই মেরামত করা যাবে।

সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button