ধামরাইয়ে চার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মোঃ ইমন হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদন ও নথিপত্র সংরক্ষণে অনিয়মের অভিযোগে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে পৌরসভার ইসলামপুর এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. শাওন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না রাখা, নির্ধারিত সংখ্যক চিকিৎসক না থাকা এবং অন্যান্য অনিয়মের কারণে ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, আইকন ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, আল মদিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপিজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনিয়ম সংশোধনের জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও শর্ত পূরণ না করলে পরবর্তী অভিযানে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button