ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আহত ২৫

মীর আলেয়া পারভীন, উপজেলা প্রতিনিধি ঘাটাইল

টাংগাইলের ঘাটাইল উপজেলার শাহপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে ২৫ জন যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার ৬জুন সকাল ৮টার দিকে টাংগাইল ময়মনসিংহ মহাসড়কে শাহাপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান সকালে বৃষ্টির সময় ধনবাড়ী থেকে ছেড়ে আসা একটি বাস শাহপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

স্থানীয়রা ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কে অবগত করলে তারা এসে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

এ বিষয়ে ঘাটাইল থানার এস,আই মনির জানান বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছে। তবে এই ঘটনায় কেউ মারা যায় নাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button