চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। তাদের সফরসঙ্গী হিসেবে ছোট মেয়ে মির্জা সাফারুহও রয়েছেন।

বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী বলেন, ‘স্যার ও ম্যাডাম দুইজনই চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সাথে স্যারের ছোট মেয়ে গেছেন।

সিঙ্গাপুরে বিএনপি মহাসচিব ফলোআপ চেকআপ করাবেন। চিকিৎসকের অ্যাপয়েনমেন্টও করা হয়েছে। তার স্ত্রী রাহাত আরা ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসার জন্য ইতিমধ্যে ডাক্তারের অ্যাপয়েনমেন্ট করেছেন।

৭৬ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ ২০২৩ সালের ১০ই ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সেখানে গিয়ে চিকিৎসার করান তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button