ঘাটাইলে চিহ্নত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মীর আলেয়া পারভীন উপজেলা প্রতিনিধি ঘাটাইল

টাংগাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বাগুনডালী গ্রামের মোঃ সোনা মিয়া (৪৭) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাংগাইল জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতারকৃত মোঃ সোনা মিয়া মৃত হামেদ আলীর ছেলে।

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সকাল বেলায় বাগুনডালী গ্রামে মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ঘর তল্লাশী করে একটি শপিং ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ৭০০ পিচ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন টাংগাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান। এ সময় সাথে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ।

এলাকাবাসী ও ইউপি সদস্য তোফাজ্জল হোসেনে জানান এর আগেও পুলিশ তাকে দৌড়াইছে এবং মাদক সহ গ্রেফতার করেছে। মাদক কারবারি যেই হউক এদের বিচার হউক এইটা আমি চাই। এদের কারণে এলাকায় চুরি ছেঁচরামি বেড়ে গেছে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। উঠতি বয়সের ছেলেরা নেশার দিকে ঝুকে পড়েছে। মোঃ সোনা মিয়া ও তার ছেলে মোঃ তারেক মিয়া (২৪) পেশাদার মাদক ব্যবসায়ী তারা হেরোইন সহ অনান্য মাদকদ্রব্য দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে। এদের কারণে এলাকাবাসী অতিষ্ঠ ভয়ে কেউ মুখ খুলতে চায়না।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ২৯ (ক) ধারায় ঘাটাইল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, গ্রেফতারকৃত আসামী কে টাংগাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button