বরিশাল রেঞ্জ ডিআইজি মতবিনিময় সভা গণমাধ্যমকর্মীদের সাথে

জেলা প্রতিনিধি ভোলা

ভোলা প্রেসক্লাবে পেশাদার গণমাধ্যমকর্মীদের সাথে বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ভোলা প্রেসক্লাবের হলরুমে স্থানীয় পেশাদার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাংবাদিকদের সাথে নিয়ে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, আমরা সবাই মিলে বাংলাদেশকে ঐক্যবদ্ধ বাংলাদেশ, বিভাজন মুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবো। এসময় তিনি বাংলাদেশ পুলিশ, সাংবাদিক, সুধীজন এবং জনগণ সবাই মিলে একসাথে করে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক আজকের ভোলার সম্পাদক ও প্রকাশক ইতিহাসবিদ আলহাজ্ব মু. শ‌ওকাত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার শফিক ইসলাম, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবীন সাংবাদিক এম এ তাহের, দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ।

দ্বীপকন্ঠের সম্পাদক ইউনুছ শরীফের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশীদ, দৈনিক নয়া দিগন্ত এর ভোলা প্রতিনিধি দুদকের পিপি এড. সাহাদাত শাহিন, দৈনিক ভোলার বানী’র সম্পাদক মাকসুদুর রহমান, দৈনিক ভোলা টাইমস এর সম্পাদক মোহাম্মাদ আলী জিন্নাহ রাজিব, সাংবাদিক আল-আমিন শাহরিয়ার, দৈনিক নিউনেশনের ভোলা প্রতিনিধি শহিদ তালুকদার, একাত্তর টিভির ভোলা প্রতিনিধি কামরুল ইসলাম, ভোরের কাগজের ভোলা প্রতিনিধি এইচ এম নাহিদ, ইনকিলাবের ভোলা প্রতিনিধি জহিরুল হক, দৈনিক জাস্ট নিউজের ভোলা প্রতিনিধি মনিরুল ইসলাম, বনিক বার্তার ভোলা প্রতিনিধি এইচ এম জাকির হোসেন, মোহনা টিভির ভোলা প্রতিনিধি জসিম রানা, এটিএন বাংলা এর ভোলা প্রতিনিধি সিদ্দিক উল্লাহ, এশিয়া টেলিভিশনের ভোলা প্রতিনিধি বিল্লাল হোসেন, দেশ টিভির ভোলা প্রতিনিধি ছোটন সাহা, চ্যানেল ২৪ এর ভোলা প্রতিনিধি আদিল হোসেন তপু, যমুনা টিভির ভোলা প্রতিনিধি জুয়েল সাহা, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার ঝিলন, আনন্দ টিভি জেলা প্রতিনিধি এম রহমান রুবেল, গোলবাল টিভি জেলা প্রতিনিধি অনিক আহমেদ, দৈনিক প্রথম বেলার জেলা প্রতিনিধি মোঃ ইসমাইল, ভোলার কথার.কম’র সিনিয়র স্টাফ রিপোর্টার রিয়াজ মাহমুদ সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় ইতিহাসবিদ আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন তার লেখা ভোলা জেলার ইতিহাস বইটি বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমকে উপহার দেন। এছাড়াও ঘুষ এর বিরুদ্ধে সচেতনতামুলক স্টিকার বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমের হাতে তুলে দেন দুদকের পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন।

এর আগে সকাল ১০টায় তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে আরো একটি মতবিনিময় সভা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button