

মীর আলেয়া পারভীন, উপজেলা প্রতিনিধি ঘাটাইল: কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই এ প্রতিপ্রাদ্য বিষয় কে সামনে রেখে সোমবার ৩০ সেপ্টেম্বর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ পালিত।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ইরতিজা হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাবেয়া আক্তার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।




