

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: শিকারপুরে ৯৫ বছরের বৃদ্ধা মা, মেয়ে ও নাতিকে মারধরের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। গুরুদাসপুর উপজেলার ৪ নং মশিন্দা
ইউনিয়নের শিকারপুর গ্রামের জমি সংক্রান্ত জের ধরে মোছাঃ রাহেলা বেগম ৯৫ বছরের বৃদ্ধা সহ তার মেয়ে মোছাঃ রাশেদা বেগম ৫০ বছার এবং নাতি মোঃ রাকিবুল হাসান ২০ বছরকে মারধরের পাওয়া গেছে একই এলাকার যুবলীগ নেতা মোঃ আব্দুল আলিম, ৩৫ ও তার সঙ্গে ছিল আওয়ামী লীগের নেতা মোঃ আব্দুল রহিম৬০।
এসময় উপস্থিত দেশি লাঠি দিয়ে রাকিবুল হাসান কে আঘাত করে ছাত্র লীগের সদস্য মোঃ ইমরান।
ঘটনার সূত্রে মোছাঃ রাজেদা বেগম বলেন আমার বাবার পৈত্রিক সম্পত্তি জোর করে জবর দখল করে খাচ্ছে আমার ভাই মোঃ আব্দুল রহিম এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে অনেকবার সালিশ করা হলেও তারা সালিশ বৈঠক মানেন না এমন কি আমার বৃদ্ধা মাকে যার বয়স ৯৫ বছর। এমন হার কাপানো শীতের মধ্যে ভাঙ্গা ছাউনিতে ফেলেরেখেছেন। আমার যখন আমাদের ওয়ারিশ সূত্রে পাওনা জমি ফেরত চাই তখনই অশ্লীল ভাষায় গালাগালি করেন এবং মেরেফেলার হুমকি দেন।
এ বিষয়ে গুরুদাসপুর থানায় একটি সাধারণ অভিযোগ করা আছে ইতি পূর্বে তারিখের ধরে আজ সকাল ১০ টার সময় আমার নিজ বাড়ি এসে আমা বৃদ্ধ মা এবং আমার ছেলে মোঃ রাকিবুল হাসান, ছাত্র দলের সদস্য, তাকে লাঠি, জি আই পাইপ দারা আঘাত করে যুবলীগ নেতা, মোঃ আব্দুল আলিম, আমার বৃদ্ধা মা বাধা দিতে গেলে তাকেউ লাথি ঘুশি লাঠিদিয়ে আঘাত করে আব্দুল রহিম ও ইমরান এবং ইমন, আমি বাঁধা দিতেগেলে আমাকেউ মারধর শুরু করে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এমন নির্মম অত্যাচার এবং ৯৫ বছর বয়সী বৃদ্ধ মাকে যারা এমন ভাবে আঘাত করেছে তাদের আইনের আওতায় নিয়ে এসে সুষ্ঠু বিচার দাবি করছি। বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা৯৫ বছর বয়সি বৃদ্ধা মোছাঃ রাহেলা বেগম।




