টানা ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। পানি বৃদ্ধি পেয়ে নদীটি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার (৫ আগস্ট) সকাল ৬টা এবং ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার (যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)।
প্লাবিত এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, বর্তমানে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হলেও রাতে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!