‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ রয়েছে।
বুধবার (৫ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে না। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন এবং ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পারস্পরিক আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, আজকের ছুদিনটিতে বন্দর দিয়ে পণ্য খালাসসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে বন্দরের আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম পুনরায় আগের নিয়মে চালু হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!