দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার (২৪ আগস্ট) ইরানের রাজধানী তেহরান সফর করবেন পাকিস্তানের সেনাপ্রধান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ইরনা ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয়।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সেনাপ্রধানের এই তেহরান সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!