টাঙ্গাইলের মধুপুর উপজেলার ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন (টিকেট) প্রত্যাশা করছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ইউপি সদস্য মো. লাল মিয়া।
পাহাড়িয়া এলাকা অধ্যুষিত শালবন ঘেরা অরণখোলা ইউনিয়নে মুসলিম ছাড়াও গারো সম্প্রদায় ও কোচ জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এই ইউনিয়নটি বিভক্তির পূর্বে বৃহত্তর অরণখোলা ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে তিনি ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় রাজনীতিতে সক্রিয় মো. লাল মিয়া ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি বর্তমানে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।
তিনি টেলকি ট্রাক ও কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের টানা তিনবারের নির্বাচিত সভাপতি এবং বন বিভাগের জাতীয় উদ্যানের কো-ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি)-র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ২৫ বছর ধরে টেলকি কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে শ্রমিকদের সুসংগঠিত করে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। এছাড়া তিনি মুসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও একটি এবতেদায়ী মাদরাসার সভাপতির দায়িত্বেও রয়েছেন।
মনোনয়ন পাওয়ার বিষয়ে মো. লাল মিয়া বলেন, দল যদি তাকে মনোনয়ন দেয় এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারেন, তবে অরণখোলা ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। তার লক্ষ্য হলো ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারমুক্ত একটি জনপদ হিসেবে বিনির্মাণ করা। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন তিনি।
তিনি আরও জানান, এই ইউনিয়নে বসবাসরত মুসলিম, গারো ও কোচসহ সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয়, শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে টেকসই পরিকল্পনা গ্রহণ করা হবে। পরিষদের গ্রাম আদালত কার্যক্রম নিয়মিতকরণ, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা ও বিধবা ভাতাসহ সকল সরকারি সুবিধা জনগণের মতামতের ভিত্তিতে সঠিক ও স্বচ্ছভাবে বন্টনের মাধ্যমে অরণখোলা ইউনিয়নকে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় নির্বাচন সংক্রান্ত অফিসিয়াল তথ্যের জন্য বা বিস্তারিত জানতে

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!