চট্টগ্রামের ফটিকছড়িতে প্রতিবেশীর বিয়ের মেহেদি অনুষ্ঠানের আলোকসজ্জার বৈদ্যুতিক তারে জড়িয়ে নুর আয়েশা (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের পূর্ব শাহনগর গ্রামের রিজোয়ান উদ্দিন সাহেবের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর আয়েশা পূর্ব শাহনগর এলাকার মোহাম্মদ শফির স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী বাড়িতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মেহেদি অনুষ্ঠান চলছিল এবং সেখানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছিল। সন্ধ্যায় নুর আয়েশা ওই বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত ঝুলন্ত আলোকসজ্জার বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!