রাজধানীর ৪৭ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করার লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ খান থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাজী মাসুদ মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য, রশিদ গ্রুপের চেয়ারম্যান এবং জনতার কাউন্সিলর ৪৭ নম্বর ওয়ার্ড জনাব মোতালেব হোসেন রতন।
মাদকবিরোধী এই আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভা শেষে একটি বিশাল র্যালি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি সফলভাবে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!