রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে গিয়ে এই সহায়তার ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই সহায়তা শুরু মাত্র; প্রয়োজন হলে ভবিষ্যতে আরও সহযোগিতা প্রদান করা হবে।
পরিদর্শনকালে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডবের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করা সম্ভব নয়। পরিদর্শনের সময় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী ও কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন দায়িত্বশীল নেতা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!