নাটোরের গুরুদাসপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছে পৌর বিএনপি। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পৌর মেয়র প্রার্থী দুলাল সরকারের নেতৃত্বে মিছিলটি বের হয়।

মিছিলটি পৌর সদরের চাঁচকৈড় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত পথসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে দুলাল সরকার আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের তীব্র সমালোচনা করে কড়া হুঁশিয়ারি প্রদান করেন।

বিক্ষোভ মিছিলে ও পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব সুফি মো. আবু সাইদ, সদস্য সরদার হারুনুর রশিদ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক রবিউল করিম শাহ ও সদস্য সচিব মো. শফি এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী অঞ্জলী আফসারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।