নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুরে বিএনপির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ মুরাদ লাবুর নেতৃত্বে সভায় গোপীনাথপুর এন.ইউ.এস. দাখিল মাদরাসার কমিটি গঠনসহ এলাকার বিভিন্ন স্থানীয় সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে মুক্ত আলোচনা করা হয়।
নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান ভূমিকা পালন করেন সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াহেদ মুরাদ লাবু।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম রবিউল, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সেফাত আলী ও ময়েজ উদ্দিন লুলা, গোপীনাথপুর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন, নাটোর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক মো. আরিফ, সাবেক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফয়েজ উদ্দিন ভোলা, নাজিরপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সৌরভ আহমেদ ও সাধারণ সম্পাদক সজিব আহমেদ।
এছাড়াও গোপীনাথপুর ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!