গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নাম জড়িয়ে মোটরসাইকেল শোডাউন নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, উক্ত মোটরসাইকেল শোডাউনের ঘটনার সাথে নাজমুল হোসেন মন্ডলের কোনো সম্পৃক্ততাই নেই। রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে তার নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ঘটনার দিন তিনি ওই এলাকায় উপস্থিতও ছিলেন না বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে নাজমুল হোসেন মন্ডল বলেন, "যেকোনো অভিযোগ বা তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। আমার নাম জড়িয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে, তা অনভিপ্রেত। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং বিভ্রান্তিকর প্রচারণা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাই।"
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!