দেশের বেসরকারি মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মে ও জুন—এই দুই মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের (এমপিও) চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চেক হস্তান্তরের বিস্তারিত, মে মাসের বেতন-ভাতার সরকারি অংশের তিনটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, শিক্ষক ও কর্মচারীরা বুধবার (৮ জুলাই) থেকে তাদের স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে মে ও জুন মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
একই দিনে দুই মাসের বেতন ছাড়ের খবরে সারা দেশের বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মে মাসের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১৩৮ এবং জুন মাসের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১৩৯।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!