মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময়
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য প্রদান শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এক ব্যক্তিগত মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ড. খ...
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ AM
১ মিনিট পড়া
৬০ বার পড়া হয়েছে
চলমান সংবাদ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য প্রদান শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এক ব্যক্তিগত মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ড. খলিলুর রহমান তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি জানান, জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় হয়। জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের ভাষণের পর ড. খলিলুর রহমান তাঁকে ধন্যবাদ জানান এবং পারস্পরিক কুশলাদি বিনিময় করেন।