অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে দোআ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বাদ আসর গাজীপুর বাইপাস, ভোগরা বাসাইড়/বাসন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সংগঠনের উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান, দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার সম্পাদক মোখলেসুর রহমান মাসুম, দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন এবং দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি পদপ্রার্থী আবুল বাশার চৌধুরী, দৈনিক ইনকিলাব-এর গাজীপুর প্রতিনিধি এম.এ নাসির, গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিঙ্কু, সিনিয়র সাংবাদিক সংগঠক সাইফুল ইসলাম মানিক, গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কোনাবাড়ী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক এলাহী এবং সিটি মেডিকেল কলেজ হাসপাতালের জি.এম ডা. আব্দুল হামিদ।

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানা।

অনুষ্ঠানে সংগঠনের সাবেক কার্যকরী সভাপতি এরশাদ আলম শরীফ, কোনাবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি ও গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সভাপতি সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি হারিছুর রহমান শিপলু, সহ-সভাপতি মাসুদ করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুজন আহমেদ, মোঃ শাকিল আহমেদ ও মোহাম্মদ নুরুজ্জামান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্তা রিনা, কার্যকরী সদস্য আলামিন হোসেন ও মোছাঃ তানজিলা ইসলাম, সদস্য রাজু ইসলাম তাইজুল, সাইফুল ইসলাম, সাংবাদিক রাজু (একুশের সংবাদ), সাংবাদিক পাপেল মিয়া এবং মতিন সরকারসহ ঢাকা, গাজীপুর, আশুলিয়া ও সাভার থেকে আগত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য প্রতিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে নতুন কার্যালয়ের যাত্রা শুরু হয়। পরবর্তীতে সংগঠনের উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।