কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আব্দুস সালাম সরকারকে পরিচালনা কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ মনে করছেন, আব্দুস সালাম সরকারের মতো একজন অভিজ্ঞ ও জনবান্ধব ব্যক্তিত্ব এই কমিটিতে যুক্ত হওয়ায় হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ আরও সহজে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা লাভ করতে পারবে।

নবনির্বাচিত সদস্য আব্দুস সালাম সরকারকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।