মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রামে এসে পৌঁছেছে। বুধবার (২১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য নিশ্চিত করে।
দূতাবাস জানায়, সম্প্রতি বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন পুষ্টিগুণসম্পন্ন গমের অংশ হিসেবে প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের এই গম সরবরাহ বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এই খাদ্য আমদানি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তুলছে বলে জানিয়েছে দূতাবাস।