ইরানে নতুন করে হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় এক জনসভায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা হয়তো আরেকটি ছোট ‘এপিক ফিউরি’ করব।”
ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র বিনা উস্কানিতে যে যুদ্ধ শুরু করেছিল, সেটির নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন এপিক ফিউরি’।
ইরানের সঙ্গে বিরোধ মেটানোর পর কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “ইরান থেকে ফিরে আসার পর আমরা কিউবার বিষয়টি দেখব। এরপর আমরা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠাব কিউবার সঙ্গে চুক্তি চূড়ান্ত করার জন্য।”
এদিকে ইরান হুমকি দিয়ে জানিয়েছে, মার্কিন বাহিনী নতুন করে হামলা চালালে তাদের জবাব গতবারের চেয়ে আরও কঠোর হবে।