আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ও ঐতিহ্যগতভাবে কট্টর ফিলিস্তিনপন্থি লুলা দ্য সিলভা অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে চতুর্থবারের মতো দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের শতভাগ ফলাফল অনুযায়ী, ওয়ার্কার্স পার্টির প্রার্থী লুলা দ্য সিলভা পেয়েছেন ৫১.৭৯ শতাংশ ভোট।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় গড়ায় দ্বিতীয় দফার এই রানঅফে। ১৯৮৮ সালের পর ব্রাজিলীয় নির্বাচনী ইতিহাসে এবারই প্রথম কোনো প্রার্থী প্রথম দফায় এগিয়ে থেকেও রানঅফে পরাজিত হলেন। নির্বাচন কমিশন ফলাফল প্রকাশের পর রাজধানী ব্রাসিলিয়াসহ দেশজুড়ে জয়োল্লাসে মেতে ওঠেন লুলার সমর্থকেরা।